Nabadhara
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি

মফিজুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে সোমবার এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজারো নেতাকর্মীর ঢল নামে। তারা রঙিন ব্যানার, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শহরের উজির আলী স্কুল মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে পায়রা চত্বর প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

পরে স্বাধীনতা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষা ও বিদেশি আধিপত্যবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ। তারা উল্লেখ করেন, নির্বাচনকে ঘিরে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীরা সজাগ থাকবে।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মশিয়ূর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, “দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো ষড়যন্ত্র বা বিদেশি হস্তক্ষেপ বিএনপি মেনে নেবে না। বাংলাদেশকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখার যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।