Nabadhara
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শামসুজ্জামান দুদু –নির্বাচন হবেই, ঠেকানোর শক্তি নেই

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় আয়োজিত এক সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “আগামী ফেব্রুয়ারির মধ্যে এ দেশে নির্বাচন হবেই। এই নির্বাচন ঠেকানোর মতো কোনো শক্তি নেই। বাংলার মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে, পছন্দের দলকেই নির্বাচিত করবে।”

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে খুলনার শিববাড়ি মোড়ে জিয়া হল চত্বরে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “১৬ বছর ধরে তারেক রহমান দল পরিচালনা করছেন। তিনিই আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। দেশের হাল ধরতে, উন্নতির দিকে এগিয়ে নিতে আমরা তারেক রহমানকেই চাই। বিএনপি তাকে চায়, বাংলার মানুষও তাকে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে। যতক্ষণ না বিএনপি ক্ষমতায় আসছে, ততক্ষণ কোনো ঢিলেমি চলবে না।”

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন দলের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, শহীদ সাকিব রায়হানের পিতা আজিজুর রহমান, গণঅধিকার পরিষদের খুলনা মহানগর আহ্বায়ক বেলাল হোসেন, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, বেগম রেহানা ঈসা, অ্যাড. তাছলিমা খাতুন ছন্দা, যুবদল নেতা ইবাদুল হক রুবায়েত, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু এবং জাসাস নেতা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু প্রমুখ।

সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ওলামাদলের নেতা মাওলানা ফারুক হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।