Nabadhara
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় বিনামূল্যে চাল বিতরণ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত ভিজিবি (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় উপকারভোগী নারীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। জুলাই ২০২৫ থেকে জুন ২০২৭ চক্রে মোট ২৫৩ জন উপকারভোগী নারী এ সুবিধা পাবেন।

 

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী শাহাজীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী। তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ভিডব্লিউবি কর্মসূচি চালু করেছে। আমরা চাই প্রকৃত উপকারভোগীরা যেন এই সুবিধা পান এবং সমাজে সম্মানের সঙ্গে নিজেদের অবস্থান গড়ে তুলতে পারেন।”

 

অনুষ্ঠানে ইউপি সচিব বিশ্বজিৎ অধিকারী, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা নুরুজ্জামান পাড়, মহিলা ইউপি সদস্য রোকেয়া পারভীন, সেলিনা ইসলাম, রোজিনা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শৃঙ্খলাপূর্ণভাবে উপকারভোগীরা চাল গ্রহণ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।