Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির বেউলা শ্যামাকালী মন্দিরে চুরি

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সেপ্টেম্বর ২, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)


আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা শ্রীশ্রী শ্যামাকালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা মন্দিরে ঢুকে পূজা সামগ্রী, সোলার ব্যাটারি এবং সিসি ক্যামেরার সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, প্রতিদিন ভোরে ভক্তরা মন্দিরে পূজা দিতে আসেন। মঙ্গলবার ভোরে তারা এসে দেখতে পান পূজা সামগ্রীসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি হয়ে গেছে। পরে দেখা যায় মন্দিরে স্থাপিত সিসি ক্যামেরার যন্ত্রাংশও নেই।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক পিন্টু কুমার দাশ জানান, “এই মন্দির বহু বছর ধরে হিন্দু সম্প্রদায়ের একটি আস্থার কেন্দ্র। প্রতিদিন অনেক মানুষ এখানে পূজা করতে আসে। চুরির ঘটনায় শুধু আর্থিক ক্ষতি নয়, আমাদের ধর্মীয় অনুভূতিও চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে।”

ঘটনাস্থল পরিদর্শনে আসা ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী জানান, “চোরেরা মিনি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে গ্রীলের ও তালা কেটে ভেতরে প্রবেশ করে চুরি করেছে। এর আগেও এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।