Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ৪টি স্বর্ণের বারসহ যুবক আটক

যশোর প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি


যশোরের সদর উপজেলার রাজারহাট এলাকা থেকে চারটি স্বর্ণের বারসহ অমিত বিশ্বাস (৩১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় তাকে আটক করা হয়।

আটক অমিত বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরে ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালিয়ে অমিত বিশ্বাসকে আটক করা হয়।

তল্লাশির সময় তার পরনের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৬৬.৪৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ ৩০ হাজার ১৮ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটক অমিত বিশ্বাস ঢাকার ধোলাইপাড় এলাকার এক চোরাকারবারি চক্রের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরার উদ্দেশে পাচার করছিলেন।

আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।