Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ডা’কাতি মামলায় পাঁচজনের যাব’জ্জীবন কা/রাদণ্ড

এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াইল
সেপ্টেম্বর ২, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলের সদর উপজেলায় ডাকাতির সময় এক জনকে কুপিয়ে হত্যা মামলায় পাঁচজন কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

এ ছাড়া প্রত্যেক কে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এলিনা আক্তার এ দন্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামীর মধ্যে তেজারত মোল্যা আদালতে উপস্থিত থাকলেও বাকি চারজন পলাতক রয়েছেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, নড়াইল সদর উপজেলার ধুড়িয়া গ্রামের আব্দুর রশিদ মুন্সির ছেলে শাহিন মুন্সি, ভওয়াখালী গ্রামের মৃত লালমিয়ার ছেলে আক্তারুজ্জামান বাবুল,ছলেমান শেখের ছেলে সেলিম শেখ, ফেদী গ্রামের আবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম মৃধা এবং মাগুরা জেলার খানপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে তেজারত মোল্যা।

আলাদত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের (২৪ জুন) নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামে নির্মল পোদ্দার ও তার পরিবারের সদস্যরা বাড়িতে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১১টার সময় অজ্ঞাত আসামিরা বাড়িতে ঢুকে ডাকাতির উদ্দেশে সব সদস্যদের অস্ত্রের মুখে হাত পা-বেঁধে ফেলেন। এসময় নির্মল পোদ্দার ডাকাতদের রাম দায়ের কোপে মারাত্মক আহত হন। ডাকাতরা প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত নির্মল পোদ্দার মারা যায়। এ ঘটনায় নির্মল পোদ্দারের মেয়ে পলি পোদ্দার নড়াইল সদর থানায় মামলা করেন।

মামলাটি দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণ হওয়ায় রায়ের ধার্য দিন মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এলিনা আক্তার পাঁচজন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও জরিমানার আদেশ দেন। এছাড়া তিন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করেন।নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আজিজুল ইসলাম বিষয়টি করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।