Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

যশোর প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানের নেতৃত্বে নাভারণের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহির।

তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্মলগ্ন থেকেই মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিনির্ভর ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখেছিলেন, আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি সেই ধারাবাহিকতারই একটি প্রতিফলন। আমরা চাই তরুণ প্রজন্ম পরিবেশ রক্ষায় এগিয়ে আসুক, সবুজ বাংলাদেশ গড়ে তুলুক এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণ করুক।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রফেসর মামুনুর রশিদ,যশোর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম,শার্শা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ ও মোজাফফর উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন ও মেহেদী হোসেন জনি।

ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন,উপজেলা যুগ্ম আহ্বায়ক লাল্টু হোসেন, আহমদ আলী সোহাগ ও রনি ফরহাদ,সদস্য পিয়াস,নাভারণ কলেজ ছাত্রদলের সভাপতি সাজেদুর রহমান সাজু।

এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দলীয় কর্মকাণ্ডে তরুণদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে ছাত্রদল নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।