Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অভিযোগের পাহাড়ে বদলি ডা. রাজিব, তদন্ত কমিটি গঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি


সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদারকে নড়াইল সদর হাসপাতালে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা মদ্যপ অবস্থায় দায়িত্ব পালনের অভিযোগ, সরকারি সম্পদ তছরুপ, দুর্নীতি এবং সেচ্ছাচারিতার অভিযোগের প্রেক্ষিতে এই বদলি এবং তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নম্বর ৪৫.০১.০০০০.০০০.০০৪.২৫.০০০৩.২৫.৮৬-৮০৪ অনুযায়ী সোমবার (১ সেপ্টেম্বর) এই আদেশ দেওয়া হয়। একই আদেশে নড়াইল সদর হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমারকে তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

ডা. রাজিব সরদারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে রয়েছে—

  • অফিস চলাকালীন সময়ে মদ্যপ অবস্থায় থাকা,

  • সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ,

  • নিয়মিত অফিস না করা,

  • ভুয়া বিল-ভাউচার তৈরি করে অর্থ আত্মসাৎ,

  • সরকারি যন্ত্রাংশ ও সরঞ্জাম চুরিতে জড়িত থাকা বা জড়িতদের প্রশ্রয় দেওয়া,

  • ঠিকাদারদের কাছ থেকে নিম্নমানের উপকরণ গ্রহণ করে অর্থ গ্রহণ।

স্থানীয় সাংবাদিক, ছাত্রনেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা এসব বিষয়ে প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

তালা হাসপাতালে সম্প্রতি স্থাপন করা ১২টি এসির মধ্যে ১০টির মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। এছাড়া হাসপাতালের স্টাফ কোয়ার্টারের জানালার গ্রিল ও লোহার গেটও চুরি হয়। স্থানীয়দের অভিযোগ, এই চুরির সঙ্গে হাসপাতালের ভেতরের লোকজন জড়িত, অথচ এ বিষয়ে কোনো অভিযোগ, তদন্ত বা মামলা হয়নি।

তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম বলেন, “ডা. রাজিব সরদার আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। তিনি মদ্যপ অবস্থায় দায়িত্ব পালন করেন, সহকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং সরকারি সম্পদ তছরুপ করেন। আমরা এই বিষয়ে লিখিত অভিযোগ করেছি।”

প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্মারক নম্বর ৪৫.৪০.০০০০.০০২.২৭.০০১.২৫ অনুযায়ী,
তদন্ত কমিটির সদস্যরা হলেন—

  • সভাপতি: যশোর সিভিল সার্জন ডা. মাসুদ রানা

  • সদস্য: ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক

  • সদস্য: মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমদ ফয়সল

তাদেরকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।