Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় ১৮টি জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

চলতি অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতের আওতায় খুলনার তেরখাদা উপজেলায় বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর লক্ষ্য—প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি করা। মঙ্গলবার সকাল ১১টায় তেরখাদা চিত্রা মহিলা ডিগ্রি কলেজের পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইফুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত এবং স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলার মোট ১৮টি জলাশয়ে এদিন প্রায় ৪০৭ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্তকৃত জলাশয়গুলোর মধ্যে রয়েছে আটলিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার পুকুর, ভুতিয়ার বিল, মোকামপুর ও পাতলা পুলিশ ক্যাম্পসংলগ্ন জলাশয়, আশ্রয়ণ প্রকল্পের পুকুর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জলাধার। পোনা অবমুক্ত কার্যক্রম সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “এই উদ্যোগ মাছের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধিতে সহায়তা করবে। এতে শুধু মাছের উৎপাদন বাড়বে না, বরং পুষ্টি নিরাপত্তা ও মৎস্যজীবীদের আর্থিক সুরক্ষাও নিশ্চিত হবে।”

সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, রাজস্বখাতের আওতায় প্রতি বছরই উপজেলার উপযোগী জলাশয়গুলোতে পোনা ছাড়ার উদ্যোগ নেওয়া হয়। এর ফলে স্থানীয় জনগণ উপকৃত হন এবং উন্মুক্ত জলাশয়ভিত্তিক মাছ চাষে উৎসাহিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।