Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় নাতনীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা গ্রেফতার

এম এ ফয়সাল (তালা) সাতক্ষীরা
সেপ্টেম্বর ২, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল (তালা) সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা সামাদ গাজী (৫২) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

সে খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের মৃত এজাহার আলী গাজীর পুত্র। ধর্ষিতা কিশোরী বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা, বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সামাদ গাজী ৬ মাস আগে প্রতিবেশী নাতনীকে একা পেয়ে তার বাড়িতে যান। এবং ভয়ভীতি দেখিয়ে, মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর থেকে আসামি বিভিন্ন সময়ে একাধিকবার ঐ কিশোরীকে ধর্ষণ করে। এক পর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। উক্ত ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে তালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৩, তারিখ-০২/০৯/ ২০২৫। উক্ত মামলায় পুলিশ সোমবার রাতে তাকে গ্রেফতার করে।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন জানান, সোমবার রাতে অভিযুক্ত সামাদ গাজীকে গ্রেফতার হন করা হয় এবং মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরীকে পুলিশ হেফাজতে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।