Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মা’রধরের অ’ভিযোগ

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার শলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. তুহিনের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা শাহিদুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর আজ মঙ্গলবার লিখিত অভিযোগ দাখিল করেছেন।

জানা যায়, উপজেলার শলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তুহিন শ্রেণিকক্ষে তার ছেলেসহ অন্যান্য শিক্ষার্থীদের অকারণে শারীরিকভাবে নির্যাতন ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে থাকেন। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার গণিত বিষয়ে খাতায় কম নম্বর পাওয়ায় ওই শিক্ষার্থীকে শারীরিকভাবে আঘাত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রধান শিক্ষক ফিরোজা বলেন, ঘটনাটি সত্য। আমি ওই শিক্ষকের সাথে কথা বলেছি। তিনি নিজেই আমাকে বলেছেন গণিতে খাতায় নাম্বার কম পাওয়ায় শিক্ষার্থীকে তিনি মেরেছেন। বিধি বহির্বিতভাবে তিনি তার বাড়িতে কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান যা বিধি মোতাবেক অবৈধ। এ বিষয়ে আমি শীঘ্রই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রতিবেদন দাখিল করব।

তবে অভিযুক্ত শিক্ষক তুহিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো শিক্ষার্থীকে মারধর করিনি। বিষয়টি ভিত্তিহীন।

অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযহারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তের জন্য উক্ত ক্লাস্টারের এটিও কে দায়িত্ব দিয়েছি। তদন্ত সাপেক্ষে সে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।