Nabadhara
ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম

দিনাজপুর প্রতিনিধি
জুন ১৭, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি এবং সহ-সভাপতি হিসেবে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-তে নির্দেশক্রমে সভাপতি ও সহ-সভাপতি হিসেবে তাদের মনোনয়ন প্রদান করা হয়েছে।

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিন হাজারো রোগীকে চিকিৎসাসেবা প্রদান করে থাকে। হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনা, সেবার মান উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নতুন সভাপতি ও সহ-সভাপতির নেতৃত্বে হাসপাতালের চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। বিশেষ করে জনবল সংকট নিরসন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং রোগীদের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলার সাধারণ মানুষ এই হাসপাতালের ওপর নির্ভরশীল হওয়ায় নতুন নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব চিকিৎসা প্রতিষ্ঠানে পরিণত হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।