মণিরামপুর (যশোর) প্রতিনিধি
নেটজ বাংলাদেশ ও বিএমজেড-এর সহযোগিতায় রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশের (রিইব) ‘হোপ’ প্রকল্পের আওতায় মণিরামপুর উপজেলা সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) উপজেলা প্রাণিসম্পদ অফিসের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মণিরামপুর উপজেলা সিএসও কমিটির সভাপতি ও সুজন–সুশাসনের জন্য নাগরিক মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে এবং রিইব সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোখলেসুর রহমান পিন্টুর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সিএসও কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায়, সাবেক পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, পারভীনা আক্তার, অনিমা মিত্র, সাংবাদিক উজ্জ্বল রায়, বাসন্তী মণ্ডলসহ অন্যান্য সদস্যরা।
সভায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক সমস্যা নিরসন এবং মানবাধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। গত তিন মাসে কমিটির সদস্যদের কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় করা হয়। পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ ও মাদক নির্মূলে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

