Nabadhara
ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

Link Copied!

আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুইদিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৭ ও ১৮ জুন উপজেলা পরিষদ হলরুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়োজনে এবং দুর্গাপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশতুরা আমিনার সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-১ শাখা, ঢাকা) মাহমুদ আল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ বাবুল হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ তানভীর আহমেদ ও মোহাম্মদ আল আমিন, প্রশাসনিক কর্মকর্তা সাগর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সাইফুল ইসলাম, সিনিয়র ল্যাব এটেনডেন্ট মোহাম্মদ জমির আলী ও মৌসুমী খাতুন।

অনুষ্ঠানে ভিডিও চিত্র প্রদর্শনের পর অতিথিরা উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে বিসিএসআইআর, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, দুর্গাপুর ডিগ্রি কলেজ, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, শিঙ্গা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, আমগ্রাম উচ্চ বিদ্যালয়, হাট কানপাড়া উচ্চ বিদ্যালয়, পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ অংশগ্রহণ করে।

এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, বিএনপি নেতা গোলাম মোর্তুজা, দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জিয়াউল হক রতনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।