Nabadhara
ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে অনুমোদনহীন আবাসন প্রকল্পের সাইনবোর্ড অপসারণে ভ্রাম্যমাণ অভিযান

নাদিম হায়দার, সিরাজদিখান প্রতিনিধি
জুন ১৭, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

নাদিম হায়দার, সিরাজদিখান প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড অপসারণ করা হয়।

বুধবার (১৭ জুন ) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ইসলামপুর থেকে সৈয়দপুর, নয়ানগর ও শিকারপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মুন্সীগঞ্জের নির্দেশনায় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এ সময় প্রশাসনকে সহায়তা করেন।

অভিযানে অনুমোদনহীন তিনটি আবাসন প্রতিষ্ঠান— সিটি স্কয়ার হোমটাউন, স্বপ্নছায়া ও কিং ইকো রিসোর্ট—এর মোট ১২টি সাইনবোর্ড অপসারণ করা হয়। প্রশাসনের দাবি, এসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্পের প্রচারণা চালিয়ে আসছিল।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি কোনো আবাসন প্রকল্পে বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন যাচাই করার জন্য সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্পের সাইনবোর্ড টাঙিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করা হচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।