Nabadhara
ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
জুন ১৭, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ বিনির্মাণে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক কর্মশালা এবং মেন্টর তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব-উন-নবী।

কর্মশালায় মাদকাসক্তির ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে জেলার ৩০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে ‘মেন্টর’ হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।