Nabadhara
ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মহাসড়কে চেকপোস্টে ১৭ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

ফরিদপুর প্রতিনিধি
জুন ১৭, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকার রাজবাড়ী মোড়ে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ৫ হাজার ৮১০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪৩ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

বুধবার (১৭ জুন) দুপুরে র‌্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন— কুষ্টিয়ার কুমারখালী থানার ছেঁউড়িয়া গ্রামের মোঃ কবির হোসেন (৩১) এবং রাজবাড়ীর পাংশা থানার হাজরাপাড়া গ্রামের মোঃ ইব্রাহিম শেখ (২৩)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ফরিদপুর থেকে মাগুরাগামী মহাসড়কের রাজবাড়ী মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি পিকআপ ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। পরে ভ্যানটি থেকে ৫ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক এবং পিকআপটি জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

র‌্যাব-১০ এর মিডিয়া সেল জানায়, উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।