Nabadhara
ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে কৃষি খাতের প্রসার ও মান উন্নয়নে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি
জুন ১৭, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে কৃষি খাতের প্রসার, মান উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে কৃষক ও কৃষি কর্মকর্তাদের নিয়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন ) ফরিদপুর সদর উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রারপ্রেনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” শীর্ষক রূপান্তর কৃষি বিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় খাদ্যশস্য উৎপাদনে বৈচিত্র্যতা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উদ্যোক্তা সৃষ্টি ও উন্নয়ন, জলবায়ু সহিষ্ণু জাত উদ্ভাবনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। কৃষি বিভাগের অধীনে ১৫টি সংগঠন এ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ খয়ের উদ্দিন মোল্যার সভাপতিত্বে কর্মশালায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপকরণ) মোঃ রওশন আলম, পার্টনার প্রোগ্রামের অতিরিক্ত পরিচালক গৌর গোবিন্দ দাস এবং ফরিদপুর ধান গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের কৃষিখাতকে যুগোপযোগী করতে ২০২৩ সাল থেকে কৃষি অধিদপ্তরের অধীনে পার্টনার প্রোগ্রাম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে উন্নত জাত উদ্ভাবন, আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার, কৃষক স্মার্ট কার্ড, ডিজিটাল কৃষি সেবা, নারী ও তরুণ কৃষি উদ্যোক্তা তৈরি এবং মানসম্মত তথ্য ব্যবস্থাপনার মতো কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কর্মশালায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ৫ জেলার বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা ও পার্টনার প্রোগ্রামে অন্তর্ভুক্ত কৃষকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।