মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা রনজিতপুর এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ জাকির হোসেন (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নহাটা তদন্ত কেন্দ্রের একটি টিম এ অভিযান চালায়।
মহম্মদপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক তপন কুমারের নেতৃত্বে এসআই মাহবুবুল ইসলাম, এএসআই রেজাউল, এএসআই ডাবলুল হক ও এএসআই রবিউল ইসলামের সমন্বয়ে একটি দল রনজিতপুর ওহিদ মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকির হোসেন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক জাকির হোসেন নহাটা ইউনিয়নের দরি সালধা গ্রামের আককাচ মোল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান বলেন, “আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

