Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে পৃথক পৃথক ভাবে বিএনপি’র দুই গ্রুপের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগরে পৃথক পৃথক ভাবে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথভাবে পালিত হয়েছে। সকাল দশটায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাস্টার আব্দুল ওয়াহেদ। এরপর বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল উপজেলা দলীয় কার্যালয় থেকে শুরু করে।গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে এম এম প্লাজার সামনে পথ সভায় মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন সাবেক সংসদ কাজী আলাউদ্দিন, মাস্টার আব্দুল ওয়াহেদ, প্রভাষক আবু সাঈদ, জহুরুল হক আপু, আজিবর রহমান, যুবদলের আহ্বায়ক নাজমুল হুদা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অপার দিকে বিকাল ৩টায় অপর গুরুপ সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ড, মনিরুজ্জামান ও ও সাবেক আহবায়ক সোলাইমান কবির এর নেতৃত্বে একটি মিছিল উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাইক্রো বাস স্ট্যান্ডে পথসভায় বক্তব্য রাখেন ড, মনিরুজ্জামান, সোলাইমান কবির, শেখ লিযাকত আলী বাবু, সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।