Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাজিরপুরে আলোচনা সভা ও শোভাযাত্রা

জেলা প্রতিনিধি, পিরোজপুর
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের নাজিরপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে নাজিরপুর ওয়াচ টাওয়ার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।

 

সভায় নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান।

 

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের কথা ভেবেই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। নানা নির্যাতন, হামলা-মামলা ও ঘাত-প্রতিঘাত সত্ত্বেও বিএনপি আজও গণতন্ত্র রক্ষার আন্দোলনে অবিচল রয়েছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হওয়া জরুরি বলেও তারা মন্তব্য করেন।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।