Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর দূর্গাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে শোভাযাত্রা

আমিনুল ইসলাম, দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে দূর্গাপুরে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় দূর্গাপুর জিয়া চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় মসজিদের কাছে শেষ হয়।

 

শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য মোঃ সাইদুর রহমান মন্টু। সভাপতিত্ব করেন দূর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান আয়নাল। পরিচালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেন ও পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ হাসানুজ্জামান লাল্টু।

 

এছাড়া দূর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রেজাউল হক স্বপন, ১নং নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, চেয়ারম্যান রবিন, আজম, মাইনুল ইসলামসহ এলাকার অন্যান্য বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।