এস এম অলিউল্লাহ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি’র অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী মো. নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার আলীয়াবাদ গোলচত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আধুনিক সমবায় সুপার মার্কেটের সামনে পথসভায় মিলিত হয়।
আনিছুর রহমান মঞ্জুর সভাপতিত্বে ও হযরত আলীর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন কাজী মো. নাজমুল হোসেন তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইনুউদ্দিন মাইনু, উপজেলা যুব দলের সাবেক আহবায়ক মফিজুর রহমান মুকুল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, বিএনপি দেশের জনগণের আস্থার প্রতীক। আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনই হবে দলের প্রধান লক্ষ্য।

