Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ট্রলার ডুবির ঘটনায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুইটি ট্রলার ডুবির ঘটনায় নিহত জেলেদের পরিবার এবং আহতদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে নিহত জেলেদের পরিবার ও উদ্ধার হওয়া ১৯ জন জেলেকে খাদ্য সহায়তা হিসেবে প্রতি জনকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম উপস্থিত থেকে কার্যক্রমটি তদারকি করেন।

 

উল্লেখ্য, গত ১৮ ও ২৬ আগস্ট কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় দুটি ট্রলার ডুবে যায়। এতে কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের মো. আবদুর রশিদ, মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের মো. ইদ্রিস, লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের মো. নজরুল ইসলাম, গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের মো. কালাম মারা যান। এছাড়া লক্ষীপুর জেলার কমলনগর গ্রামের জেলে মো. গিয়াস উদ্দিন নিখোঁজ হন। অপর ট্রলারে থাকা ১৯ জন জেলে উদ্ধার হয়।

 

উপজেলা প্রশাসন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত জেলেদের পরিবারকে সহায়তা প্রদান চলমান থাকবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।