Nabadhara
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ধর্ষণ চেষ্টা মামলায় শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড

মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি


পঞ্চগড়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মোস্তাফিজুর রহমান (৩২) নামের এক শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ডাঙ্গা গ্রামে হলেও তিনি পরিবারসহ পঞ্চগড় শহরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্কুলের পাশাপাশি সে শহরের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মোস্তাফিজুর রহমানের প্রাইভেট সেন্টারে গণিত পড়ত।

গত ১৬ এপ্রিল দুপুরে প্রাইভেট সেন্টারে একা পেয়ে মোস্তাফিজুর ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা শিক্ষক মোস্তাফিজুরকে আপত্তিকর অবস্থায় আটক করে গণধোলাই দেয় এবং পুলিশের হাতে তুলে দেয়।
সেই দিনই ভুক্তভোগী ছাত্রীর বাবা পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্ত শিক্ষকের পক্ষে-বিপক্ষে মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। তবে মামলাটি দ্রুত বিচার প্রক্রিয়ার আওতায় আনা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাত্র এক মাসের মধ্যেই তদন্ত শেষ করে গত ১১ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর মাত্র ৫ মাসের মধ্যে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়।

রায়ের পর মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, “আমরা সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই রায়ে আমরা সন্তুষ্ট।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।