Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খানসামায় চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 

দিনাজপুরের খানসামা উপজেলায় চায়না দুয়ারী জালবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার দুপুরে ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া এলাকায় বেলান নদী থেকে প্রায় ৫০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

 

এ সময় ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, “চায়না দুয়ারী জাল ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। এটি মাছের প্রজনন ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।