Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ঘুষ ও তদবির ছাড়াই ১৪ জন পুলিশ কনস্টেবল নিয়োগ

মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি 
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি 

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। পঞ্চগড় জেলা থেকে কোনো রকম ঘুষ বা তদবির ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৪ জন প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন।

 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে জেলা পুলিশ লাইনস ড্রিল শেডে পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ফলাফল ঘোষণা করেন। এসময় তিনি উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “সততা, নিষ্ঠা ও দেশসেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ বাহিনী মানুষের আস্থা অর্জন করলেই প্রকৃত সাফল্য আসবে।”

 

অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোহসিন, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জানা যায়, প্রাথমিকভাবে ১,৭০৫ জন প্রার্থী শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন। পরবর্তীতে ২৬৩ জন লিখিত পরীক্ষায় অংশ নিয়ে ৪৬ জন মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। সেখান থেকে চূড়ান্তভাবে ১৪ জন নির্বাচিত এবং ৩ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।