Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

এ.কে. অলক, মৌলভীবাজার প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

এ.কে. অলক, মৌলভীবাজার প্রতিনিধি

শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল থানার আয়োজনে এ সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন। সভায় পূজা উদযাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার বিষয়ে আলোচনা হয়। এছাড়া পূজামণ্ডপে নিরাপত্তা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, সাবেক সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক তুহিন চৌধুরী, উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি কামরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি সৈয়দ সালাউদ্দিন, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রীতম দাস, খেলাফত মজলিস উপজেলা সভাপতি মো. মোজাহিদু ইসলাম, পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য পলাশ দাস, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি অজয় কুমার দেব, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুমন রায়, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাস, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, পৌর আহ্বায়ক প্রণব বৈদ্য প্রমুখ।

উল্লেখ্য, এ বছর উপজেলায় ১৭০টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে। সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।