Nabadhara
ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাটে গুণী শিক্ষক নির্বাচিত: সম্মাননা পেলেন আবুল কালাম আখতার জামিল

 ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

বিশ্ব শিক্ষা দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা হলরুমে আয়োজিত প্রতিযোগিতায় গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ঘোড়াঘাট দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আখতার জামিল।

 

শিক্ষক জামিল দীর্ঘদিন ধরে শিক্ষকতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছেন। তিনি ২০১০ সালে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন, ২০১৭ সালে সরকারিভাবে বিদেশে শিক্ষা সফরে অংশ নেন এবং ২০১৯ সালে সহকারী শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। এরপর ২০২৪ ও ২০২৫ সালে ধারাবাহিকভাবে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

 

স্থানীয় জনগণ ও সহকর্মীরা শিক্ষক জামিলের এ অর্জনে গর্বিত। তারা বলেন, “জামিল স্যারের মতো সৎ, নিষ্ঠাবান ও মানবিক মানুষ সমাজের জন্য বিরল। তার এই সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, বরং গোটা ঘোড়াঘাটের গৌরব।”

 

শিক্ষা অঙ্গনের সঙ্গে জড়িতরা আশা প্রকাশ করেছেন, শিক্ষক জামিল ভবিষ্যতেও তার দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে আরও অনেক সম্মাননা অর্জন করবেন এবং ঘোড়াঘাট দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পুরো ঘোড়াঘাটের সুনাম উজ্জ্বল করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।