Nabadhara
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ওজনে কম ও নিম্নমানের টিসিবির চাউল বিতরণের অ’ভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

চুনারুঘাটে টিসিবির চাউল বিতরণে ওজনে কম দেয়ার ও নিম্নমানের অভিযোগ উঠেছে খাদ্যগুদামের কর্মকর্তার বিরুদ্ধে। এ নিয়ে চুনারুঘাটে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে প্রতিটি বস্তায় নিম্নমানের চাউল ও ৬-৭ কেজি করে ওজনে কম দেয়ায় চুনারুঘাটের ডিলারদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এমনকি তাদের সাথে অশোভন আচরণও অভিযোগ পাওয়া গেছে কর্মকর্তার বিরুদ্ধে।

জানা যায়, টিসিবির পণ্য মধ্যবিত্ত ও গরিবের মাঝে বিতরণ করা হয়। খাদ্যগুদাম কর্মকর্তা মোঃ আলমগীরের কাছ থেকে গত ২২ সেপ্টেম্বর আলী টেড্রার্সের প্রোপাইটর জুয়েল আহমেদের ম্যানেজার তরিকুল ইসলাম ১২০ বস্তা টিসিবির চাউল নিয়ে আসেন। পাইকপাড়া ইউনিয়ন পরিষদে গতকাল মঙ্গলবার বস্তাগুলো সন্দেহ হলে ওজন দিয়ে দেখেন প্রতি বস্তায় ৪৫/৪৬ কেজি চাউল রয়েছে। তাও আবার নিম্নমানের।

এ বিষয়ে মোঃ আলমগীরকে জিজ্ঞেস করলে তিনি ডিলারদের সাথে অশোভন আচরণ করেন। বিষয়টি ডিলাররা উপজেলা নির্বাহী অফিসার ও ফুড অফিসার লাকি রাণী দেবকে জানান। চুনারুঘাটের ডিলাররা খাদ্য গুদাম কর্মকর্তাদের বিরুদ্ধে এরকম আরও অভিযোগ করেন। তিনি প্রায়ই নিম্নমানের চাউল এবং ওজনে কম দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ফুড অফিসার লাকী রাণী দেব জানান, অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত আলমগীরকে ফোন করলে তিনি বলেন, এতোরাতে কেনো ফোন করেছেন বলে কেটে দেন। এরপর বারবার ফোন করলে তিনি রিসিভ করেননি। চুনারুঘাটের ডিলারদের দাবি আলমগীরকে প্রত্যাহার করে অবিলম্বে এখানে অন্য কাউকে দায়িত্ব দেয়া হউক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।