Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে সাংবাদিক রুহুল আমীন গাজী স্মরণে দোয়া ও আলোচনা সভা

 পঞ্চগড় জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 পঞ্চগড় জেলা প্রতিনিধি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর প্রয়াত সভাপতি, প্রথিতযশা সাংবাদিক রুহুল আমীন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় মিডিয়া হাউজে এ আয়োজন করে পঞ্চগড় সাংবাদিক ইউনিয়ন (পিইউজে)।

 

বাংলাভিশনের সাংবাদিক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং রাইজিংবিডির আবু নাঈমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক।

 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—বাংলাদেশ বেতার ও দেশ রূপান্তরের শহীদুল ইসলাম শহীদ, এখন টিভি ও কালেরকণ্ঠের লুৎফর রহমান, দৈনিক জনবানীর কামরুল ইসলাম কামু প্রমুখ। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, রুহুল আমীন গাজী ছিলেন সাংবাদিকদের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে তিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন, জেল-জুলুম সহ্য করেছেন, তবুও কখনো আপোস করেননি। তাঁর আদর্শ ও সংগ্রাম সাংবাদিক সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

 

পরিশেষে প্রয়াত রুহুল আমীন গাজীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নয়াদিগন্তের সাংবাদিক মাওলানা শেখ ফরিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।