Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে জুলাই সনদের বাস্তবায়নের দাবীতে জামায়াতের সমাবেশ

একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দাবিতে সুনামগঞ্জে সমাবেশ
মিছিল করেছে জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার জুম্মাবাদ পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে মিছিলটি ট্রাফিক পয়েন্ট হতে শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন, অ্যাডভোকেট নুরুল আলম, পৌর জামাতের আমির আব্দুস সাত্তার মো: মামুন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন পৌর জামাতের নায়েবে আমির আজিজুল ইসলাম মাসুক।

এ সময় বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর একটি দল নির্বাচনের দাবি জানিয়ে যাচ্ছে। যাদের রক্তের বিনিময় এই স্বাধীনতা অর্জন হলো, যারা শাহাদত বরণ করলেন তাদের ত্যাগের মূল্যায়ন না করে, অভিযুক্তদের বিচার নিশ্চিত না করে শুধুই নির্বাচনের দাবি চলছে এখন। আমাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে আয়োজন করা হলে আমরা মনেকরি প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।