Nabadhara
ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির সহ সভাপতি নবধারা পত্রিকার জামালপুর প্রতিনিধি বাঁধন

জামালপুর প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

সরকারি আশেক মাহমুদ কলেজে গঠিত হলো সাংবাদিক সমিতির ১০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারিয়াজ ফাহিম নিহাল, সহ সভাপতি বাঁধন হেসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাওন মোল্লা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টায় জামালপুরের তিন শীর্ষ সাংবাদিক সংগঠনের সাধারণ সম্পাদকরা লিখিত অনুমোদনের মাধ্যমে এই কমিটি অনুমোদন করেন।

প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান-এর স্বাক্ষর ও সম্মতির ভিত্তিতেই সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি আনুষ্ঠানিক রূপ পায়।

বুধবার দুপুর ২টায় কমিটি সদস্যরা সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর এবং কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম-এর কাছে কমিটি উপস্থাপন করেন। আলোচনার পর নতুন কমিটিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

কমিটিতে সভাপতি পদে ফারিয়াজ ফাহিম নিহাল ঢাকা ক্যানভাস ও জামালপুর বার্ত ‘র সাংবাদিক, সহ-সভাপতি পদে বাঁধন হোসেন নবধারা পত্রিকার সাংবাদিক, সাধারণ সম্পাদক মোঃ শাওন মোল্লা টাইমস টুডে ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সন হিসেবে আছেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব আহমেদ দৈনিক সময়ের আওয়াজ পত্রিকাতে আছেন, কোষাধ্যক্ষ শাহরিয়ার হাসান উল্লাস দ্যা বাংলাদেশ টুডে ও যমুনা টিভি’র ক্যামেরা পার্সন হিসেবে আছেন, দপ্তর সম্পাদক মাহিম আহামেদ এখন টিভি’র ক্যামেরা পার্সন হিসেবে আছেন, কার্যনিবাহী সদস্য হৃদয় আহম্মেদ শাওন জামালপুর নিউজ টুয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক মুক্তকাল পত্রিকাতে আছেন, রুহুল আমিন চ্যানেল ২৪-এর ক্যামেরা পার্সন হিসেবে আছেন, রাকিব হোসেন জামালপুর বার্তা ও মোহনা টিভি’র ক্যামেরা পার্সন হিসেবে আছেন, মোঃ সিফাত দৈনিক দেশ বুলেটিন ও সাইদুর রহমান সাদি দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকাতে আছেন।

নতুন নেতৃত্ব কলেজে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চার পরিবেশ আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।