Nabadhara
ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ

Link Copied!

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে স্থানীয় চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। দালান বাজার একাদশ বনাম জাংগালীয়া ইউনিয়ন ফুটবল একাদশের খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ।

আলোর পথ ফাউন্ডেশনের পরিচালক মুজাহিদুল ইসলামের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির উপদেষ্টা মাহফুজুর রহমান তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুজ্জামান সোহেল। খেলা পরিচালনায় প্রধান রেফারী ছিলেন মোঃ মামুন কাজী, এমদাদুল হক ও শরিফ হোসেন।

খেলায় ধারাভাষ্য করেন সোলেমান ব্লাঞ্জী ও মাহফুজ মুরাদ। এসময় হাজারো দর্শক মাঠে খেলা উপভোগ করেন। খেলায় ২-০ গোলে বিজয়ী হয় দালান বাজার একাদশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।