Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে হানাদার মুক্ত দিবস উদযাপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

১১ ডিসেম্বর, ১৯৭১সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস। এ দিন ভোরে শহরের সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্প ছেড়ে ধলেশ্বরী নদী হয়ে পালিয়ে যায় পাক সেনারা।

পূর্ব আকাশে উঠে রক্তিম সূর্য। সকাল হতেই লাল-সবুজের পতাকা নিয়ে জের বিজয় উল্লাস ছড়িয়ে জেলার চারোদিকে। মুক্ত হয় মুন্সীগঞ্জ।

এ উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় বীর শহীদদের স্মরনে জেলা হানাদার মুক্ত দিবস পালন করছে জেলা বাসী। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে সকাল ১০টায় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ অংশগ্রহণ করে।

এস সময় বক্তারা বলেন, ১১ডিসেম্বর মুন্সীগঞ্জবাসীর বীরত্বগাথার গৌরবময় দিবস। সুন্দর বাংলাদেশ গঠনে সকলের অংশগ্রহন ও সকলকে মিলে কাজ করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।