Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুরের বাদাঘাট বাজারে মেইকার পরিবারের ওপর হামলা, সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেল

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে ভূমিদস্যু ও সন্ত্রাসী শফিকুল ইসলাম শেখ ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত মুজিবুর রহমান শেখের পুত্র ও বাদাঘাট বাজারস্থ জেসমিন ইলেক্ট্রনিক্স মেইকারের স্বত্বাধিকারী রিয়াজ উদ্দিন শেখ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের পশ্চিমবাজারস্থ জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি এ দাবি জানান।

অভিযোগে বলা হয়, গত ২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৪টার দিকে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে শফিকুল ইসলাম শেখ ও তার সহযোগীরা জেসমিন ইলেক্ট্রনিক্স মেইকারের সামনে রিয়াজ উদ্দিন শেখের ওপর বর্বরোচিত হামলা চালায়। এ সময় তাকে রক্ষায় স্ত্রী হেলেনা বেগমসহ পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা দা, লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপরও আক্রমণ করে।

এতে স্ত্রী হেলেনা বেগম, প্রতিবন্ধী পুত্র আজিজুল ইসলাম, কনে শিলা বেগম ও সাবিনা বেগম গুরুতর আহত হন। পরে আহতদের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রিয়াজ উদ্দিন শেখ বাদী হয়ে বাংলাদেশ দণ্ডবিধির ৩২৬/৩০৭/৩৫৪/৫০৬ ও ৩৪ ধারায় তাহিরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ১১২/২০২৬ নম্বর মামলা দায়ের করেন। আদালত মামলাটি এফআইআর পূর্বক তদন্তের জন্য তাহিরপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলায় কামড়াবন্দ গ্রামের মৃত খসরু শেখের পুত্র শফিকুল ইসলাম শেখ, তার পুত্র শাকির শেখ ও শাওন শেখ, বাদাঘাট বাজারের মৃত মুজিবুর রহমান শেখের পুত্র আব্দুর রহমান শেখ, আব্দুর রহমানের স্ত্রী নুরুন নাহার বেগম এবং তার তিন পুত্র আইনুল হক শেখ, আলম শেখ ও আনিছ শেখকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী রিয়াজ উদ্দিন শেখ অভিযোগ করেন, তার বসতবাড়ির সিঁড়ির কাজ চলাকালে প্রতিপক্ষরা মোটা অঙ্কের চাঁদা দাবি করে নির্মাণকাজে বাধা দেয়। পরে তিনি ১৪৪ ধারায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত বিবাদীদের কারণ দর্শানোসহ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। কিন্তু বিবাদীরা আদালতের আদেশ অমান্য করে আবারও হামলা ও নির্মাণকাজে বাধা অব্যাহত রাখে বলে তিনি অভিযোগ করেন।

তিনি প্রশাসন ও ব্যবসায়ী সমাজের কাছে ন্যায়বিচার কামনা করেন।

বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, আদালতে দায়েরকৃত মামলার আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।