Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের টিন ও খাদ্য সহায়তা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ও চম্পাপুরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সাত ব্যবসায়ীকে এক বান্ডিল করে ঢেউটিন এবং এক প্যাকেট করে খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি মাদরাসা এবং তিন পরিবারকেও একই সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ক্ষতিগ্রস্তদের হাতে এ সহায়তা তুলে দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জামান, পৌর বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ অন্যান্যরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ধানখালীর সেলিম পাহোলান, মিরাজ মুন্সী, সিদ্দিক কবিরাজ, রুহুল আমিন, আবুল ফকির, মাহাবুব মোল্লা এবং চম্পাপুরের মামুন তালুকদারকে এক বান্ডিল করে ঢেউটিন ও এক প্যাকেট করে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত নাচনাপাড়া এলাকার বিবি হাজেরা হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং এবং বসতঘর হারানো নীলগঞ্জের সাজেদা বেগম, জাকির হোসেন ও নাচনাপাড়ার হাসান হাওলাদারকেও একই সহায়তা প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।