Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি 

মহান মে দিবস উপলক্ষে বাণী প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বাণীতে তিনি বলেন,
‘মহান মে দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর সকল শ্রমজীবী ভাই-বোনদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা। পহেলা মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল ইতিহাস।

১৮৮৬ সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ন্যায্য মজুরি, নির্দিষ্ট কর্মঘণ্টা ও মানবিক কর্মপরিবেশের দাবিতে যে আত্মত্যাগ করেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণার উৎস। তাঁদের সেই সংগ্রাম আজকের শ্রম অধিকার প্রতিষ্ঠার ভিত্তি রচনা করেছে।

শ্রমিকরাই উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও শ্রমে গড়ে ওঠে একটি সমৃদ্ধ নগর, শক্তিশালী অর্থনীতি এবং উন্নত দেশ।

রাজশাহী সিটি কর্পোরেশন শ্রমজীবী মানুষের কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই মহান দিবসে আমরা অঙ্গীকার করি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন এবং উন্নয়নের সুফল সকলের মাঝে সমভাবে বণ্টনে আমরা একসাথে কাজ করবো।

সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।