Nabadhara
ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক, জলাবদ্ধতা রোধে জোর তৎপরতা

Link Copied!

রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি 

রাজশাহীতে আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে মহানগরীতে এক্সাভেটর দিয়ে প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় উপস্থিত থেকে তিনি এই কার্যক্রম তদারকি করেন।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং বর্ষার আগেই ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে দ্রুত কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা নিশ্চিত করতে দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে দিনরাত কাজ চলছে।

তিনি আরও জানান, জলাবদ্ধতা নিরসনে এক্সাভেটরের মাধ্যমে প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেন থেকে কাদামাটি উত্তোলনের পাশাপাশি শ্রমিকদের দিয়েও পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেখানে প্রয়োজন, সেখানে রাতেও কাজ চালানো হবে।

নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলতে সবাইকে সচেতন হতে হবে। নগরবাসীর সহযোগিতা ছাড়া এই উদ্যোগ সফল করা সম্ভব নয়।

শনিবারের পরিদর্শনে তিনি বর্ণালীর ঢালান রেলক্রসিং এলাকায় বড় এক্সাভেটরের মাধ্যমে প্রাইমারি ড্রেন পরিষ্কার কার্যক্রম দেখেন। পরে মুথুরডাঙ্গার মোড় এলাকায় শ্রমিকদের মাধ্যমে সেকেন্ডারি ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়া তিনি সিটি হাট এলাকায় মেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, ২ নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ৬ নম্বর ওয়ার্ডের আপেল ডেকোরেটর মোড় এলাকায় ছোট এক্সাভেটর দিয়ে ড্রেন পরিষ্কার কার্যক্রমও তদারকি করেন।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ পরিচ্ছন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।