Nabadhara
ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে আরও একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

যশোর প্রতিনিধি
মে ২, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে খাল পুনঃখনন কার্যক্রমের ধারাবাহিকতায় আরও একটি খালের কাজ উদ্বোধন করা হয়েছে। শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখননের পাঁচ দিনের মাথায় শনিবার (২ মে) সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে কোদাল দিয়ে খাল পুনঃখনন কাজের সূচনা করেন। পরে তিনি খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনি অঙ্গীকার ছিল খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা। সরকার গঠনের পর তারেক রহমান সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছেন। তারই অংশ হিসেবে হৈবতপুর ইউনিয়নের এই সিরিজ খালের কাজ শুরু হলো, যা সম্পন্ন হলে ১৭টি গ্রাম জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে।

তিনি আরও বলেন, খাল পুনঃখনন সম্পন্ন হলে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় এই খাল পুনঃখনন কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দৈনিক মজুরির ভিত্তিতে কাজটি সম্পন্ন হবে। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ সিরিজ খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।