Nabadhara
ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে নিরাপদ অভিবাসন নিয়ে সেমিনার, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

জয়পুরহাট প্রতিনিধি
মে ২, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতারণা থেকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেছেন, দক্ষতা অর্জনের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় বিদেশে যাওয়ার সুযোগ বাড়ছে, তাই কোনোভাবেই প্রতারণার ফাঁদে পা দেওয়া উচিত নয়।

শনিবার দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত “জেলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রতিবছর বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করলে অনেক ক্ষেত্রে ব্যক্তিগত খরচ ছাড়াই সরকারি সুযোগ-সুবিধার মাধ্যমে বিদেশে যাওয়া সম্ভব। এ সুযোগ কাজে লাগাতে হলে সঠিক তথ্য ও বৈধ প্রক্রিয়া অনুসরণ জরুরি।

তিনি আরও বলেন, “বিদেশে যাওয়ার ক্ষেত্রে কেউ যেন প্রতারণার শিকার না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় থাকতে হবে।”

সেমিনারে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির, অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

সেমিনারে বক্তারা দক্ষতা উন্নয়ন, বৈধ উপায়ে বিদেশগমন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।