Nabadhara
ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
মে ২, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যে কাজিপুর উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন-এর সমন্বিত জেলা কার্যালয়, পাবনা এবং কাজিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় নয়, বরং দেশ ও সমাজ সম্পর্কে সচেতন করে তোলে। এর মাধ্যমে তারা ছোটবেলা থেকেই শুদ্ধ জ্ঞানচর্চা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার সুযোগ পায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক পরিমল কুমার তরফদার। সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছাকমান আলী।

বিচারক মণ্ডলীতে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর সরকারি কলেজের প্রভাষক ফিরোজ হাসান, উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ, সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট-এর অধ্যক্ষ নাসির উদ্দীন এবং চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মো. খোসলেহাজ উদ্দিন।

প্রতিযোগিতায় তারাকান্দি উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন এবং গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয় দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।