Nabadhara
ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল

যশোর প্রতিনিধি
মে ২, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেলে শহরের প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট এলাকায় এ সমাবেশ শুরু হয়।

জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশ শুরুর আগেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জিরো পয়েন্টে জড়ো হতে থাকেন। এতে যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, জনগণের মতামতের ভিত্তিতে যে গণভোটের রায় হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা সময়ের দাবি। জনগণের রায় উপেক্ষা করা হলে তা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান বলেন, জনগণের রায়কে সম্মান না করলে রাষ্ট্র ও জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে, যা কোনোভাবেই কাম্য নয়।

জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন আরও জোরদার করা হবে। একই সঙ্গে এনসিপির জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে হবে।

এছাড়া বক্তব্য দেন এম এম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আব্দুল কাদের ও জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুসসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের দড়াটানা হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশকে কেন্দ্র করে যশোর শহরে সারাদিন রাজনৈতিক উত্তেজনা ও জনসমাগম লক্ষ্য করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।