Nabadhara
ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ১১ দলীয় জোটের বিক্ষোভ, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মে ২, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

শনিবার বিকেল ৪টায় শহরের চৌড়হাস মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক একেএম খন্দকার আলী মোহসীন।

এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়ার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনিসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের সঙ্গে আর তামাশা করা যাবে না। জনগণের দাবি মেনে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

তারা আরও বলেন, তা না হলে লাগাতার সরকারবিরোধী কর্মসূচি দেওয়া হবে এবং জনগণ রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।