Nabadhara
ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে মোবাইলে মুক্তিপণ দাবির পর অটোরিকশাচালক কিশোরের মরদেহ উদ্ধার

Link Copied!

মাসুদুর রহমান খান ভুট্টু, লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পরিবারের আর্থিক সহায়তার জন্য অটোরিকশা চালানো শুরু করেছিল ১৪ বছর বয়সী কিশোর মো. রাজীব। গত শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে অটোরিকশা নিয়ে সে বাড়ি থেকে বের হয়। এরপর রাত হয়ে গেলেও সে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরবর্তীতে গভীর রাতে রাজীবের মোবাইল ফোন থেকে তার বাবার মোবাইলে ফোন করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এতে পরিবার চরম দুশ্চিন্তায় পড়ে যায়।

শনিবার দুপুরে উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশে একটি নির্জন বাগান থেকে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় রাজীবের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত কিশোরের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

নিহত রাজীব দক্ষিণ গাইয়ার চরের ফজু মোল্লা স্টেশন এলাকার অটোরিকশাচালক মোস্তফা মিয়ার ছেলে।

রাজীবের মামা শাহজাহান মাঝি বলেন, “রাতে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা না দেওয়ায় আমার ভাগনেকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।”

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।