গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ফ্রিডম ডে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে রোববার সকালে প্রেসক্লাব কার্যালয়ের সম্মুখ থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে গৌরনদী বাসস্ট্যান্ডে শেষ হয়।
পরে প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মাধবপুর রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক নারায়ণ সরকার, সাবেক সাধারণ সম্পাদক হানিফ সরদার, এম আলম, খোকন আহম্মেদ হীরা, উত্তম দাস, সাবেক কোষাধ্যক্ষ আমিন মোল্লা, সদস্য মণীষ চন্দ্র বিশ্বাস, মোশারফ হোসেন, মোস্তফা হাওলাদার সহ অন্যান্যরা।
বক্তারা দেশব্যাপি সাংবাদিক নির্যাতন বন্ধ করার আহবান জানিয়ে সাংবাদিকদের স্বাধীনতা প্রতিষ্ঠায় সকলকে কাজ করার আহবান জানান।

