Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবাসহ পাথরঘাটায় ধরা পড়লেন সাবেক ছাত্রদল নেতা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
মে ৩, ২০২৬ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা ৫১০ পিচ ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরাফাত রহমান অভিকে আটক করেছে থানা পুলিশ। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে ওসি এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী সড়ক এলাকার তার নিজ বাসা থেকে আটক করা হয়।

আরাফাত রহমান অভি পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. আনসার উজ্জামানে ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে অভির বাসা থেকে ৫১০ পিস ইয়াবা এবং মাদক ক্রয়-বিক্রয়ের জন্য নগদ ১০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।

বরগুনা জেলা ছাত্রদলের দুর্যোগ ও উপকূল বিষয়ক সম্পাদক ইবনে সাঈদ বেলাল বলেন, আরাফাত রহমান অভি এক সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে যদি মাদকের সাথে সম্পৃক্ত থাকে তবে ছাত্রদল তথা বিএনপি’র কোন অঙ্গ সংগঠন এর দায়ভার নিবে না। আইন তার গতিতে চলবে। মাদকসেবীদের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরাফাত রহমান অভিকে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ হাজার টাকাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার প্রস্তুতি চলছে। মামলা করে আদালতে পাঠানো হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।