Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীর পরাণপুর খাল খননের দাবিতে মানববন্ধন, ২০ হাজার মানুষের দুর্ভোগ লাঘবের আহ্বান

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
মে ৩, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে হাড়িয়ারঘোপ ও পরাণপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

শনিবার (২ মে) বিকেল সাড়ে ৫টায় পরাণপুর ও হাড়িয়ারঘোপ এলাকার কয়েকশ’ মানুষ খালের পাড়ে এ মানববন্ধনে অংশ নেন। দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় প্রায় ৫ হাজার পরিবারের প্রায় ২০ হাজার মানুষ চরম পানির সংকটে পড়েছেন বলে অভিযোগ করেন তারা।

স্থানীয়দের অভিযোগ, খালটি ভরাট হয়ে যাওয়ায় সেচ, রান্না, খাওয়া ও গোসলের পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সুপেয় পানির বিকল্প ব্যবস্থা না থাকায় অনেকে আর্সেনিকযুক্ত টিউবওয়েলের পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

পরাণপুর গ্রামের বোরোচাষি রত্তন শেখ জানান, একসময় এই খালের পানি ব্যবহার করে প্রায় ৩০০ একর জমিতে চাষাবাদ হতো। কিন্তু দীর্ঘদিন খনন না হওয়ায় বর্তমানে কৃষিকাজ ব্যাহত হচ্ছে।

হাড়িয়ারঘোপ বাজারের চায়ের দোকানি হান্নান কাজী বলেন, “১৯৭১ সালের পর একবার খালটি খনন হয়েছিল। এরপর আর কোনো কাজ হয়নি। এখন খালের অনেক অংশ দখল হয়ে গেছে।”

এলাকার বাসিন্দা সেলিম কাজী বলেন, “পানির অভাবে আমাদের জীবন অতিষ্ঠ। এমনকি পানির সংকটের কারণে সামাজিক সম্পর্কেও প্রভাব পড়ছে।”

এদিকে বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ্ আলম জানান, খালটি খননের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কিছু অংশ ব্যক্তি মালিকানার দাবি থাকায় কাজটি থমকে গেছে। এলাকাবাসীর সহযোগিতা পেলে দ্রুত খনন কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে তিনি জানান।

স্থানীয়রা দ্রুত খালটি খনন করে দীর্ঘদিনের পানির সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।