Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় জাতীয়তাবাদী বাস্তুহারা দলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
মে ৩, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার(৩ মে) সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মো. সাইদুর রহমান পলাশ ও যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলামের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নবগঠিত কমিটিতে মো. জাহিদুল হক লিটনকে আহ্বায়ক এবং মো. শহীদ হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. তহিদুর রহমান, হারুন অর রশিদ, মোছা. তহমিনা খাতুন, শাহীন সরদার, আব্দুল হালিম, সরোয়ার মোড়ল, অলীদ মোড়ল ও মমিনুর রহমান। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মফিজুল গাজী।

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, জেলা কোর্টের জিপি অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল, এডিশনাল পিপি অ্যাডভোকেট আকবর আলী, অ্যাডভোকেট নুরুল ইসলাম ও অ্যাডভোকেট জুলফিকার আলী শেখসহ অন্যান্য আইনজীবী ও স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় জেলা বাস্তুহারা দলের আহ্বায়ক সাইদুর রহমান পলাশ ও যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলামসহ তালা উপজেলার নবগঠিত কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত হবে এবং বাস্তুহারা জনগণের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।