Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোর শিক্ষাবোর্ডে সাধারণ গণিত পরীক্ষায় নকলের অভিযোগে দুই পরীক্ষার্থী বহিষ্কার

যশোর প্রতিনিধি
মে ৩, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা-২০২৬ এর সাধারণ গণিত পরীক্ষায় নকল করার অভিযোগে দুইজন পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এ পরীক্ষায় মোট ২ হাজার ৭৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

রোববার অনুষ্ঠিত সাধারণ গণিত পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করেন যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

তিনি জানান, এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২২ হাজার ১৮৪ জন। অংশগ্রহণ করেছে ১ লাখ ২০ হাজার ১০৮ জন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে খুলনায় ২৬৪ জন, বাগেরহাটে ১৬৪ জন, সাতক্ষীরায় ২২৯ জন, কুষ্টিয়ায় ২২৯ জন, চুয়াডাঙ্গায় ১৩৫ জন, মেহেরপুরে ২২২ জন, যশোরে ৩৩২ জন, নড়াইলে ১০৮ জন, ঝিনাইদহে ৩১৪ জন এবং মাগুরায় ১১১ জন অনুপস্থিত ছিল।

নকলের দায়ে বহিষ্কৃত দুই পরীক্ষার্থীর মধ্যে একজন কুষ্টিয়ার ফিলিপনগর-৫৫২ নম্বর কেন্দ্রের এবং অপরজন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা-৩৮৩ নম্বর কেন্দ্রের।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, সার্বিকভাবে সাধারণ গণিত পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২২৯টি পরীক্ষা কেন্দ্রের কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তবে পরীক্ষাসংশ্লিষ্ট কোনো শিক্ষক বা কর্মকর্তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।